ছবি: সিলেট ভিউ।

সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায়র উত্তর জনপদে ২টি ইউনিয়ন । তার মধ্যে ৫নং উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন একটি। বর্তমানে এ ইউনিয়নের চেয়ারম্যান আবজাল হোসাইন।

 


আগামী নির্বাচনের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে আরও দুইজনের নাম জোরালোভাবে শোনা যাচ্ছে। বিএনপি নেতা ও এই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এমরান উদ্দিন এবং তরুন সমাজসেবক মিডিয়াকর্মী জাহিদুর রহমান রিপন। বর্তমান চেয়ারম্যান আবজাল হোসাইন ও সাবেক চেয়ারম্যান এমরান উদ্দিন দুজনই জাতীয়তাবাদী দল ঘরনার হওয়ায় এ ইউনিয়নের দলীয় ভোটাররা বিব্রতকর অবস্থায় পড়তে পারেন। সাবেক চেয়ার ফিরে পেতে সর্বোচ্চ চেষ্টা চালাবেন এমরান উদ্দিন। 

 

অন্যদিকে বর্তমান চেয়ারম্যান আবজাল হোসাইনও নানা উন্নয়নকর্ম নিয়ে এগিয়ে যাচ্ছেন। এ ইউনিয়নের এলাকাভিত্তিক ভোট সমীকরণ জটিল। এমরান উদ্দিন ও আবজাল হোসাইন ইউনিয়নের পুর্বাংশের বাসিন্দা ও প্রতিবেশি অন্যদিকে পশ্চিম জনপদে একমাত্র চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদুর রহমান রিপন। নিজ গ্রাম ও প্রতিবেশি গ্রামের ভোট কাজে লাগাতে পারলে সমীকরণ বদলে দিতে পারেন জাহিদুর রহমান রিপন।

 

অন্যদিকে ভোটারদের সাথে আলাপ করে জানা যায়- এলাকাভিত্তিক ভোটের বড় ফ্যাক্ট হয়ে দাঁড়িয়েছে ইউনিয়ন পরিষদ কার্যালয়।

 

পশ্চিমাংশের অধিকাংশ ভোটারদের মত সবসময় চেয়ারম্যান পদপ্রার্থীরা প্রতিশ্রুতি দেন ইউনিয়ন কার্যালয় ইউনিয়নের মধ্যবর্তী স্থানে হবে। কিন্তু আজ পর্যন্ত বাস্তবায়ন হয় নি। এবার আমরা এ বিষয় ও কুরকুছি খালের ভাঙ্গনরোধ, রাস্তাঘাটের উন্নয়ন ও মাদক নির্মূলে করণীয় এসব ব্যাপারে কোন প্রার্থী ভালো করবেন সে বিষয়গুলো মাথায় রেখে ভোটের সিদ্ধান্ত নিব।

 

তবে এখন পর্যন্ত এই ইউনিয়নের জামাতের মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী চুড়ান্ত হয়নি বলে জানিয়েছেন উপজেলা জামাতের আমির এমরান আহমেদ চৌধুরী।

 

 

সিলেটভিউ২৪ডটকম/ ফরিদ/ এহিয়া-০৫