হরিরামপুর উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (‎১৬ নভেম্বর) মধ্যরাতে তাদের নিজ বাড়ি থেকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।


বিষয়টি নিশ্চিত করেছেন মানিকগঞ্জের হরিরামপুর থানা ওসি জেওম তৌফিক আজম।

‎গ্রেপ্তাররা হলেন উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি এবং সাবেক গ্রন্থাগার ও প্রকাশনাবিষয়ক সম্পাদক প্রকাশ দাস (৩৩)। তিনি উপজেলার বয়ড়া ইউনিয়নের আন্ধারমানিক গ্রামের মৃত সুবোধ দাসের ছেলে। অপরজন হলেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি সুজন সরকার (৩২)। তিনি উপজেলার বয়ড়া ইউনিয়নের খালপাড় বয়ড়া গ্রামের সুনিল চন্দ্র সরকারের ছেলে।

‎পুলিশ সূত্রে জানা যায়, ২০২২ সালের ৩০ মে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে তৎকালীন জেলা বিএনপির সভাপতি ও বর্তমানে মানিকগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও খাদ্যমন্ত্রী আফরোজা খান রিতার আন্ধারমানিক গ্রামের বাড়িতে দোয়া মাহফিলে আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা হামলা করে। এতে রিতার ঘরবাড়ি ভাঙচুরসহ তিনজন নেতাকর্মী আহত হয়।

এ ঘটনায় প্রায় আড়াই বছর পরে গত ২৯ অক্টোবর হরিরামপুর থানায় মামলা করেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. দেলোয়ার হোসেন খান ভিপি দুলাল। এতে সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমসহ ৮৬ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৫০-৬০ জনকে আসামি করা হয়। এই মামলার তদন্তের সংশ্লিষ্টতা থাকায় ছাত্রলীগের সাবেক ওই দুই নেতাকে আটক করা হয়।

‎হরিরামপুর থানার ওসি জেওম তৌফিক আজম জানান, ২০২৪ সালের ৩০ অক্টোবর দায়ের করা বিস্ফোরক মামলার তদন্তে তাদের সংশ্লিষ্টতা ও বর্তমানে দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে কার্যক্রম পরিচালনায় সম্পৃক্ততা পাওয়া গেছে।এরইমধ্যে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

 


সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/এসডি-৬