ছবি: সিলেট ভিউ।

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার শিমুলবাক ইউনিয়নে প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের মেধা বিকাশে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

 


শনিবার (২১ নভেম্বর) সকাল ১০টায় শিমুলবাঁক ইউনিয়ন পরিষদের অর্থায়নে ইউনিয়নের সাতগাঁও জীবদাড়া উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত এ পরীক্ষায় ইউনিয়নের ১৮টি প্রাথমিক বিদ্যালয়ের ৩০০ শিক্ষার্থী অংশগ্রহণ করে। বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান-এই চারটি বিষয়ে মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত হয়।

 

ইউনিয়ন পরিষদের উদ্যোগে এই মেধা যাছাই পরীক্ষা শিক্ষার্থীদের মেধার বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করেন শিক্ষক ও অভিভাবকরা।

 

পরীক্ষার হল সুপার আশিষ কুমার চক্রবর্তী বলেন, এমন পরীক্ষা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। এটি শিক্ষার্থীদের মেধার বিকাশে সহায়ক হবে। এর মাধ্যমে শিক্ষার্থীদের মেধার মূল্যায়ন করন সম্ভব। এর মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার মান সম্পর্কে অবগত হওয়া সম্ভব।

 

এলাকার শিক্ষা বিস্তারে এই মেধা যাচাই পরীক্ষা অব্যাহত রাখার কথা জানিয়ে শিমুলবাঁক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহীনুর রহমান বলেন, ইউনিয়ন পরিষদের অর্থায়েন প্রথমবারের মতো এই মেধা যাচাই পরীক্ষার আয়োজন করেছি।  শিক্ষার পাশাপাশি স্বাস্থ্য, পরিবেশ ও সড়ক, মসজি,মাদ্রাসা উন্নয়নে কাজ করেছি। আমরা যাইবো এর ধারা ভবিষতে অব্যাহত থাকবে।

 

এদিকে মেধা যাচাই পরীক্ষা সরজমিনে পরিদর্শন করে প্রাথমিক শিক্ষার মান্নোনয়নে সকল ইউনিয়নে এই পরীক্ষা চালু করার কথা জানিয়র উপজেলা নির্বাহী কর্মকর্তা হিল্লুল চাকমা বলেন, ২০২৫ সালে শান্তিগঞ্জ উপজেলা প্রশাসন প্রাথমিক শিক্ষার মান্নোনয়নে মেধা যাচাই পরীক্ষা শুরু করেছিলো। এবার দরগাপাশা ও শিমুলবাঁক ইউনিয়নে হচ্ছে। নিঃসন্দেহ এটি শিক্ষা ক্ষেত্রে ইতিবাচক প্রভাব রাখবে। আমরা উপজেলা সব ইউনিয়নে এই পরীক্ষার আয়োজন করার উদ্যোগ নিবো।

 


সিলেটভিউ২৪ডটকম/শহীদনূর/ এহিয়া-০৭