শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) পলিটিক্যাল স্টাডিজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে বিভাগের দ্বিতীয় ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী মখলিছুর রহমান পারভেজকে আহ্বায়ক এবং তৃতীয় ব্যাচের মো. আজিজুর রহমান সোহাগকে সদস্যসচিব করা হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় বিভাগের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এক সাধারণ সভায় এ কমিটি গঠন করা হয়। সভায় সভাপতিত্ব করেন পলিটিক্যাল স্টাডিজ বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম।


আহ্বায়ক কমিটির অন্য সদস্যরা হলেন- প্রথম ব্যাচের মোহাম্মদ নুরুল ইসলাম ও ড. মোহাম্মদ ফাখরুস ছালাম, দ্বিতীয় ব্যাচের ড. ফাহমিদা আক্তার, জ্যোতি লাল গোস্বামী ও মো. আজিজুর রহমান, তৃতীয় ব্যাচের মোতাহের হোসেন সোহেল, সপ্তম ব্যাচের ড. মো. এমদাদুল হক, অষ্টম ব্যাচের ড. হাজেরা আক্তার, ১১তম ব্যাচের মো. শাহীন আলম, ১৬তম ব্যাচের তোফায়েল আহমদ এবং ১৭তম ব্যাচের সরদার মনসুর আহমদ।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নবগঠিত এই আহ্বায়ক কমিটি আগামী তিন মাসের মধ্যে সংগঠনটির পরবর্তী পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে প্রয়োজনীয় সব কার্যক্রম সম্পন্ন করবে।

 

সিলেটভিউ২৪ডটকম/আতহার/এসডি-১০