ছবি: সিলেট ভিউ।

সিলেট মহানগরীর ধোপাদিঘীরপাড় এলাকায় একটি প্রতিষ্ঠানকে অর্ধলক্ষ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। রবিবার (২২ নভেম্বর) দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয় এ অভিযান পরিচালনা করে ওই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

 


এই সময় অভিযানের নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা। এসময় তাদের সহযোগীতা করে সিলেট মহানগর পুলিশ।

 

জানা যায়, কেক ও মিষ্টিজাতীয় পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান ফেরদৌসী’স কেক-এ রবিবার (২২ নভেম্বর) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ অভিযান চালায়। এসময় ওই প্রতিষ্ঠানে একাধিক অনিয়মের দায়ে অর্ধলক্ষ টাকা জরিমানা করা হয়। 

 

অভিযান শেষে দেবানন্দ সিনহা জানান, ‘কয়েকটি অভিযোগের প্রেক্ষিতে কেক ও মিষ্টিজাতীয় পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান ফেরদৌসী’স কেকে অভিযান পরিচালনা করা হয়। এসময় সার্বিকভাবে কেক তৈরির প্রোডাকশন প্রক্রিয়া খুব খারাপ না হলেও বেশ কিছু অসংগতি ও অনিয়ম পাওয়া যায়। একাধিক অনিয়ম ও অসংগতির কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪২ ও ৪৫ ধারায় প্রতিষ্ঠানটিকে অর্ধলক্ষ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। 

 


সিলেটভিউ২৪ডটকম/ এহিয়া-০২