ছবি: সিলেট ভিউ গ্রাফিক্স।

সিলেটে নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠনকে পরোক্ষভাবে সহযোগিতার অভিযোগে এক বিএনপি নেতাকে বহিষ্কার করা হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) দুপুরে জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক মাহবুব আলম সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই বহিষ্কারাদেশ দেওয়া হয়।

 


বহিষ্কৃত ওই নেতা কানাইঘাট উপজেলা বিএনপির সদস্য ও লক্ষ্মীপ্রসাদ ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আফসর হোসেন।

 

বিজ্ঞপ্তিতে জানা যায়, নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠনকে পরোক্ষভাবে সহযোগিতার অভিযোগে এবং এই সংক্রান্ত প্রমাণাদি থাকায় কানাইঘাট উপজেলা বিএনপির সদস্য ও লক্ষ্মীপ্রসাদ ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আফসর হোসেনকে সাময়িকভাবে বহিষ্কার করেছে সিলেট জেলা বিএনপি। সিলেট জেলা বিএনপির সভাপতি ও সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী এমপি এই বহিষ্কারের সিদ্ধান্ত অনুমোদন করেছেন।

 

 

সিলেটভিউ২৪ডটকম/ এহিয়া-০২