ছবিঃ সিলেট ভিউ।
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়-টিলাগড় ইকোপার্ক সড়কে মোটরসাইকেল ও ব্যাটারি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের খবর পাওয়া গেছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর সোয়া ২টার দিকে এই ঘটনা ঘটেছে। এতে মোটরসাইকেল চালকসহ ব্যাটারি চালিত অটোরিকশার অন্তত ৫ জন আহত হয়েছে। তবে আহতদের নাম-পরিচয় জানা যায় নি।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে সোয়া ২টার দিকে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়-ইকোপার্ক সড়েকের যুব উন্নয়ন অধিদপ্তর কার্যালয়ের সামনে একটি ব্যাটারি চালিত অটোরিকশার সাথে বিপরীত থেকে আসা একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন।
এ বিষয়ে শাহপরাণ (রহ.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আহমেদ বলেন, 'এই বিষয়ে এখন পর্যন্ত আমি কোনো খবর পাইনি। খোঁজ নিয়ে দেখতেছি আদৌ এরকম কিছু ঘটেছে কি-না।'
সিলেটভিউ২৪ডটকম/আশিক-০৭




