ছবি: সংগৃহীত

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ উপজেলা যুবলীগের আহ্বায়ক হাফিজ উদ্দিন পলাশকে আটক করেছে পুলিশ।

 


মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার উজান তাহিরপুরএলাকা থেকে তাকে আটক করা হয়।
 

পুলিশ জানায়, হাফিজ উদ্দিন পলাশের বিরুদ্ধে উপজেলায় নাশকতা সৃষ্টির চেষ্টার অভিযোগ রয়েছে।

আটকের পর তাকে থানায় নিয়ে আসা হয়েছে। 
 

এ বিষয়ে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ বলেন, কার্যক্রম নিষিদ্ধ উপজেলা যুবলীগের আহ্বায়ক হাফিজ উদ্দিন পলাশকে আটক করে থানা হাজতে আছেন । বুধবার  তাকে আদালতে পাঠানো হবে।

 

 


সিলেটভিউ২৪ডটকম/মআস-০৯