মৌলভীবাজারের কমলগঞ্জের মাধবপুর ইউনিয়নে জোড়া মণ্ডপে মণিপুরি মহা রাসলীলা সেবা সংঘের আয়োজনে ১৮৪ তম রাস উৎসবের আলোচনা সভা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত ১০ টায় মণিপুরি ললিতকলা একাডেমি প্রাঙ্গণে এ সভা ও গুণীজন সংবর্ধনা হয়।


সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী বক্তব্যে বলেন, মণিপুরী ললিতকলা একাডেমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রতিষ্ঠা করেছিলেন। এর পরবর্তীতে বেগম খালেদা জিয়া বিশেষ নজরদারি রাখতেন। সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের উন্নয়নের মূল কাজ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান করেছেন। যে সাংস্কৃতিক বৈচিত্র্য আছে তা নানান দিকে ছড়িয়ে যাক। আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই।

মন্ত্রী বলেন, সারা বাংলাদেশ আমাদের দপ্তর-অধিদপ্তর আছে, শিল্পকলা আছে, লাইব্রেরি আছে। এনিয়ে আমরা ও বাণিজ্য মন্ত্রণালয় কাজ করে যাচ্ছি। মণিপুরে নৃত্য ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে পরিবেশন করা হবে। শুধু ১৬ ডিসেম্বর না সকল সাংস্কৃতিক অনুষ্ঠানে তাদেরকে নেওয়া হবে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী যখন এসেছিলেন তখন প্রধানমন্ত্রী মণিপুরী নৃত্য পরিবেশনের জন্য বলেছেন। এখানে এসে রাখাল নৃত্য পরিবেশন দেখে অভিভ‚ত হয়েছি।

গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন শ্রম ও কর্সংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বক্তব্যে বর্তমান রাজনৈতিক বিষয় নিয়ে বলেন, এখানে সবকিছু ভালো আছে। কোন অশান্তি নেই। জনগণ ভালো করে বুঝে কারা এ স¤প্রীতি বা অস্থিতিশীল করতে চায়। কোন সন্ত্রাসের পক্ষে নেই, কোন সন্ত্রাসী কর্মকান্ড এখানে হতে দেবো না। জনগণের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকার যতটুকু সহযোগিতা করা দরকার তা করবে। এর জন্য জনগণকে সচেতন হতে হবে শুধু পুলিশের উপর বা জেলা প্রশাসনের উপর দিলে হবে না। নিজের এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য নিজেরাই পাহারা বসাতে হবে। 

তিনি আরও বলেন, পুলিশের উপর ভরসা করে বসে থাকলে হবেনা। এলকার সকলকে নিয়ে অন্যায়ের উপর ঝাপিয়ে পড়তে হবে। ইনশাল্লাহ আমরা সে ধরনের একটা ব্যবস্থা করে রাখবো। মনিপুরী স¤প্রদায়ের সংস্কৃতি সিলেটের সংস্কৃতির একটি অংশ। এখানে সকল ধর্মের মানুষের মধ্যে স¤প্রতি রয়েছে। শতবছর গেলেও সিলেট কে পর্যটন নগরী বলা হয় তবে সরকারি খাতায় সিলেটের প্রাকৃতিক সৌন্দর্যটা এখনো সরকারি খাতায় উঠে নাই।


মহারাসলীলা সেবা সংঘের সভাপতি এড চাঁদমুরারী সিংহের সভাপতিত্বে আলোচনা সভা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী হিন্দু, বৌদ্ধ, খৃষ্টান ও নৃগোষ্ঠী বিষয়ক বিশেষ সহকারী বিজয় কান্তি সরকার, মৌলভীবাজার -৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী, সিলেট বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান, সিলেট রেঞ্জের ডিআইজি মো. জাহাঙ্গীর হোসেন, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্নসচিব দেবজিৎ সিংহ, মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল, পুলিশ সুপার মনিরুল ইসলাম, কেন্দ্রীয় পরিষদ, মণিপুরী সমাজকল্যাণ সমিতির সভাপতি প্রতাপ চন্দ্র সিংহ প্রমুখ।

 

সিলেটভিউ২৪ডটকম/জয়নাল/এসডি-২৫