ছবি: সংগৃহীত
সিলেটের গোলাপগঞ্জে অভিযান চালিয়ে উপজেলা আওয়ামী লীগ নেতা জিল্লুর রহমানকে (৫৬) গ্রেপ্তার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) গ্রেপ্তারের বিষয়টি সিলেটভিউকে নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছবেদ আলী।
তিনি বলেন, বিশেষ ক্ষমতা আইনে সন্দিগ্ধ অভিযুক্ত হিসেবে জিল্লুরকে গ্রেপ্তার করা হয়। জিল্লুর রহমান গোলাপগঞ্জ উপজেলার চৌঘরি গ্রামের মৃত তারা মিয়ার ছেলে।
জানা যায়, বুধবার (২৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার চৌঘরি বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গোলাপগঞ্জ মডেল থানার মামলার এজাহারে তার নাম রয়েছে। পরে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।
সিলেটভিউ২৪ডটকম/মআস-০১




