ছবি: প্রতিকী ছবি।

সিলেট মহানগরীতে হার্ডলাইনে রয়েছে মেট্রোপলিটন পুলিশ। মহানগরীর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করতে এবং ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে একদিনে ৭৪টি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ। 

 


শনিবার (২৮ নভেম্বর) পূর্ববর্তী ২৪ ঘণ্টায় এসএমপি পুলিশের ট্রাফিক বিভাগ মহানগরীর বিভিন্ন সড়কে অভিযান চালিয়ে এই ব্যবস্থা গ্রহণ করা হয়।

 

পুলিশ জানায়, শুক্রবার (২৭ নভেম্বর) রাত ১২টা থেকে পরের রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত পরিচালিত অভিযানে বিভিন্ন ধরনের ৭৪টি যানবাহনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। মামলায় অন্তর্ভূক্ত যানবাহনের মধ্যে রয়েছে প্রাইভেটকার, সিএনজি চালিত অটোরিকশা, মোটরসাইকেল এবং অন্যান্য যানবাহন। একই সময় আরও ৩৮টি যানবাহন আটক করা হয় এবং আর ৩৬টি যানবাহনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

 

সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) সুদীপ্ত রায় বলেন, ‘মহানগরীতে সড়ক শৃঙ্খলা বজায় রাখা এবং ট্রাফিক আইন কার্যকর করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

 


সিলেটভিউ২৪ডটকম/ এহিয়া-০৯