ছবি: সিলেট ভিউ।

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নে ৪র্থ বারের মতো মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। হাজীপুর ইউনিয়ন প্রাথমিক শিক্ষক স্মৃতি পরিষদের উদ্যোগে এ মেধাবৃত্তি পরীক্ষায় ২০টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ৫ টি কিন্ডারগার্টেনের চতুর্থ ও পঞ্চম শ্রেণির ১৮০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করছে।

 


শনিবার সকাল ১০টায় পীরেরবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা শুরু হয়ে দুপুর সাড়ে ১২টায় পরীক্ষা শেষ হয়েছে।

 

পরীক্ষায় সার্বিক ব্যবস্থাপনায় দায়িত্ব ছিলেন পরিষদের সভাপতি মো. সামছুল হক, সাধারণ সম্পাদক মো. জাকির হোসাইন, পীরেরবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, জুড়ী তৈয়বুন্নেছা খামন সরকারি কলেজ ইংরেজি বিভাগ প্রভাষক মোঃ তফজ্জুল হোসেন নজরুল, শ্রীমঙ্গল ইকরা বাংলাদেশ স্কুল সিনিয়র শিক্ষক ও হিসাবরক্ষক অর্থ সম্পাদক মাহবুবুল আলম সাজমান।

 

শিক্ষার্থীদের উপস্থিতি, অভিভাবকদের অংশগ্রহণ ও শিক্ষকমণ্ডলীর সহযোগিতায় পরীক্ষা কেন্দ্র ছিল প্রাণবন্ত ও উৎসবমুখর। পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করেন মো. তফজ্জুল হোসেন নজরুল। হল সুপারের দায়িত্বে ছিলেন পাইকপাড়া এম এ আহাদ কলেজের সম্মানিত প্রভাষকবৃন্দ।

 

পরীক্ষা চলাকালে পরিদর্শন করেন হাজীপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুর আহমদ চৌধুরী বুলবুল, দৈনিক ভোরেরডাক এর কমলগঞ্জ প্রতিনিধি মো. জয়নাল আবেদীন, পীরেরবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মরিয়ম বেগম, সহকারী শিক্ষক মো. আব্দুল মালিক চৌধুরী শামীম, কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহকারী স্বাস্থ্য পরিদর্শ মো. লুৎফুর রহমান, হাজীপুর ইউনিয়ন স্পোর্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. হারুনুর রশিদ চৌধুরীসহ ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।

 

২০২২ সালে যাত্রা শুরু করা হাজীপুর ইউনিয়ন প্রাথমিক শিক্ষক স্মৃতি পরিষদ স্থানীয় শিক্ষার্থীদের মেধা অন্বেষণ, সুপ্ত প্রতিভার বিকাশ, পড়াশোনার প্রতি আগ্রহ সৃষ্টি এবং সুস্থ প্রতিযোগিতার মনোভাব গড়ে তোলার লক্ষ্যে এ বৃত্তি পরীক্ষার আয়োজন করে আসছে।

 

 


সিলেটভিউ২৪ডটকম/ জয়নাল/ এহিয়া-১৫