সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে একাধিকবারের জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন ও বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সাবেক কার্যনির্বাহী সদস্য রাসেল কবির সুমনকে সংর্বধনা প্রদান করা হয়েছে।

রবিবার (১৩ জুন) সিলেটে দুলাল ব্যাডমিন্টন একাডেমির জার্সি উন্মোচন অনুষ্টানে যোগদানের লক্ষ্যে সিলেট আসায় ব্যাডমিন্টন লিজেন্ড রাসেল কবির সুমন’কে বিমান বন্দরে ফুলের শুভেচ্ছা জানানো হয়।

এসময় উপস্থিত ছিলেন- সিলেট জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি ও সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফেরদৌস চৌধুরী রুহেল, জেলা ক্রীড়া সংস্থার সাবেক কার্যনির্বাহী সদস্য ও সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, সিলেট ব্যাডমিন্টন উন্নয়ন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল কাদির, টিলাগড় ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও সিলেট জেলা দলের সাবেক ফুটবলার আজাদুর রহমান চঞ্চল, জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন রাহাত কবির খালেদ, সাবেক চ্যাম্পিয়ন শ্যামল সালেহ, সিলেট ইউনাইটেড ফুটবল ক্লাবের ক্রীড়া সম্পাদক পলাশ মিয়া প্রমুখ।

 

সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-২৩