ছবি: সিলেট ভিউ গ্রাফিক্স।
সিলেট বিভাগের বিভিন্ন সীমান্ত দিয়ে এপার-ওপারের চেষ্টাকালে ৪ জনকে আটক করেছে বিজিবি। বুধবার (১৮ জুন) দিনে ও রাতে বিভাগের বিভিন্ন সীমান্তে বিজিবি (২৫ ব্যাটালিয়ন) ও বিজিবি (২৫ ব্যাটালিয়ন)-এর সদস্যরা পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করেন।
২৫ ব্যাটালিয়নের অভিযানে আটককৃত ব্যক্তিরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার কালীকচ্ছ গ্রামের সন্তোষ চন্দ্র দেবের ছেলে উজ্জ্বল চন্দ্র দেব (৩৫), মাধবপুর উপজেলার ফতেহপুর গ্রামের আব্দুল মোতালেবের ছেলে মোশারফ হোসেন (২৮) এবং মোহনপুর গ্রামের মো. মিলনের ছেলে রাহুল (২২)।
৫২ ব্যাটালিয়নের অভিযানে আটককৃত অন্যজন ভারতীয় নাগরিক। তার নাম মো. আলী হুসেন (৩২)। তিনি ভারতের আসাম রাজ্যের করিমগঞ্জ জেলার পাথারকান্দি থানার দক্ষিণ কেফটি গ্রামের সাব উদ্দিনের ছেলে।
বিজিবি জানায়, বুধবার (১৮ জুন) সকাল সাড়ে ৬টার দিকে সিলেট বিভাগের হবিগঞ্জের মাধবপুর সীমান্ত এলাকায় অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে এক বাংলাদেশি নাগরিক এবং মানবপাচারে সহযোগিতার অভিযোগে আরও দুজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সরাইল ব্যাটালিয়নের (২৫ বিজিবি) অধীনস্থ ধর্মঘর বিওপির একটি টহলদল মাধবপুর উপজেলার মোহনপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।
আটক ব্যক্তিরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার কালীকচ্ছ গ্রামের সন্তোষ চন্দ্র দেবের ছেলে উজ্জ্বল চন্দ্র দেব (৩৫), মাধবপুর উপজেলার ফতেহপুর গ্রামের আব্দুল মোতালেবের ছেলে মোশারফ হোসেন (২৮) এবং মোহনপুর গ্রামের মো. মিলনের ছেলে রাহুল (২২)।
বিজিবি জানায়, সীমান্ত পিলার ১৯৯৪/৪-এস থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মোহনপুর এলাকায় টহল চলাকালে তাদের আটক করা হয়। জিজ্ঞাসাবাদে উজ্জ্বল চন্দ্র দেব জানান, ভারতের আগরতলায় বসবাসরত তার অসুস্থ বোনকে দেখতে যাওয়ার উদ্দেশ্যে ১০ হাজার টাকার বিনিময়ে মোশারফ ও রাহুলের সহায়তায় অবৈধভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টা করছিলেন তিনি। এ সময় আটক ব্যক্তিদের কাছ থেকে বাংলাদেশি ৫০০ টাকা, ভারতীয় ৩০০ রুপি এবং একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়। আটক তিনজনকে মাধবপুর থানায় সোপর্দ করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মামলা দায়ের করা হয়েছে।
অন্যদিকে একই দিন বুধবার (১৭ জুন) রাতে মৌলভীবাজারের বড়লেখায় বাংলাদেশের ভেতর থেকে এক ভারতীয় নাগরিককে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গ্রেফতারকৃত মো. আলী হুসেন (৩২)। তিনি ভারতের আসাম রাজ্যের করিমগঞ্জ জেলার পাথারকান্দি থানার দক্ষিণ কেফটি গ্রামের সাব উদ্দিনের ছেলে। তল্লাশি চালিয়ে বিজিবি তার নিকট থেকে ভারতীয় নির্বাচন কমিশন কর্তৃক প্রদত্ত পরিচয়পত্র, ভারতীয় ট্যাক্স পেমেন্ট কার্ড ও আধার কার্ড উদ্ধার করেছে।
বিজিবি সূত্র জানিয়েছে, বিজিবি-৫২ ব্যাটালিয়নের (বিয়ানীবাজার) বড়লেখা উপজেলার বিওসিটিলা বিওপির আওতাধীন এলাকায় ভারতীয় নাগরিকের অবৈধ অনুপ্রবেশের সংবাদের ভিত্তিতে বিজিবি একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে সীমান্ত পিলার ১৩৮৯/এম হতে আনুমানিক ৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে মাধবকুণ্ড নামক স্থান থেকে মো. আলী হুসেন (৩২) নামক ব্যক্তিকে গ্রেফতার করে বিজিবি। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ভারতীয় পরিচয়পত্রসহ বিভিন্ন কাগজপত্র যাচাই করে বিজিবি নিশ্চিত হয় তিনি ভারতীয় নাগরিক এবং অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করেছেন। জিজ্ঞাসাবাদে ভারতীয় নাগরিক বিজিবিকে জানিয়েছে, মোবাইল ফোনের ডিসপ্লে-সংক্রান্ত ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার উদ্দেশে তিনি অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেছেন।
সিলেটভিউ২৪ডটকম/ এহিয়া



