‘সংঘাত নয়, শান্তি ও স¤প্রীতির বাংলাদেশ গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে সকল স্থরে শান্তি-সম্প্রীতি বজায় রাখার আহবানে সিলেটের বিশ্বনাথ পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি)’র উদ্যোগে এবং দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের এমআইপিএস প্রকল্পের সহযোগিতায় উপজেলার দৌলতপুর ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।


দৌলতপুর ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে বিশ্বনাথ পিএফজির পিস অ্যাম্ভাসেডর মোনায়েম খানের সভাপতিত্বে এবং পিএফজি সমন্বয়কারী বদরুল ইসলাম মহসিন ও সদস্য শফিক আহমদ পিয়ারের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ আরব খান।
 

সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের এমআইপিএস প্রকল্পের কুদরত পাশা।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন- দৌলতপুর ইউনিয়ন পরিষদের মেম্বার নূর উদ্দিন, আরশ আলী, নজরুল ইসলাম আজাদ, কামাল উদ্দিন, মহিলা মেম্বার শামীমা বেগম, মিনারা বেগম, প্রশাসনিক কর্মকর্তা সাবুল হোসেন, পিএফজি সদস্য হোসাইন আহমদ শাহীন, কাওছার খান, বেগম স্বপ্না শাহীন, নাজমা বেগম।
 

সভায় বক্তারা বলেন, পিএফজি একটি উদার, অসাম্প্রদায়িক, বহুত্ববাদী, সহনশীল ও মানবিক সমাজ গঠনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। সংগঠনটি গণতান্ত্রিক মূল্যবোধের বিকাশ, সহিংসতা নিরসন, জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের সহাবস্থান নিশ্চিতকরণ, ইতিবাচক রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলা এবং সামাজিক সমস্যা সমাধানে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। বিশেষ করে রাজনৈতিক, ধর্মীয় ও জাতিগত সহিংসতা প্রতিরোধ এবং স্থানীয় পর্যায়ে শান্তি, স¤প্রীতি ও সহাবস্থান নিশ্চিত করতে ‘দ্বন্দ্ব নিরসন কমিটি’ ও ‘আন্তঃধর্মীয় সম্প্রীতি কমিটি’ গঠন করে কাজ করছে।

 


সিলেটভিউ২৪ডটকম/প্রনঞ্জয়/এসডি-১৩