আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও জাতীয় শহীদ দিবস সিলেট মহানগর বিএনপির শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেছে সিলেট মহানগর বিএনপি।

২১শে সকাল ১০টার সময় সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারে এই শ্রদ্ধাঞ্জলী অর্পণ করা হয়।


নগরীর জিন্দাবাজারে নেতাকর্মীরা সমবেত হয়ে র্যালি সহকারে শহিদ মিনারে এসে বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় উপস্থিত ছিলেন- সিলেট মহানগর বিএনপির সদস্য সচিব মিফতাহ সিদ্দিকী, যুগ্ম আহবায়ক রেজাউল হাসান কয়েস লোদী, এড আতিকুর রহমান সাবু, নিহার রঞ্জন দে, সুদীপ রঞ্জন সেন বাপ্পু সহ সিলেট মহানগর বিএনপির নেতৃবৃন্দ।

 

সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-০৮