বীর মুক্তিযোদ্ধা, একুশে পদকপ্রাপ্ত শব্দশিল্পী ড. অরূপ রতন চৌধুরী ৩ দিনের এক সফরে সিলেট আসছেন ২৪ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার)।

ড. অরূপ রতন চৌধুরীর সিলেট সফরের কর্মসূচির মধ্যে রয়েছে- ২৪ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল ১০টায় সিলেট ওসমানী আর্ন্তজাতিক বিমানবন্দরে ফুলেল সংবর্ধনা গ্রহণ, আয়োজনে: মাদকদ্রব্য ও নেশা নিরোধ সংস্থা-মানস, সিলেট মহানগর শাখা, দুপুর ১২টায়- মাদকদ্রব্য ও নেশা নিরোধ সংস্থা মানস, সিলেট অফিস পরিদর্শন করবেন, দুপুর ২টায় মাদক বিরোধী আলোচনা সভা ও সংবর্ধনায় অংশগ্রহণ, স্থান: আকিলপুর সরকারী প্রাথমিক বিদ্যলয়ের পূর্ব মাঠ, আকিলপুর,পরগণাবাজার, বিশ্বনাথ, সিলেট।


২৫ ফেব্রুয়ারি শুক্রবার মাদকদ্রব্য ও নেশা নিরোধ সংস্থা মানস পিকনিকে অংশগ্রহণ, স্থান: শ্রীমঙ্গল। ২৬ ফেব্রুয়ারি শনিবার দুপুর ১২টায় মাদকবিরোধী আলোচনা সভা ও সংবর্ধনায় যোগদান. স্থান: বিশ্বনাথ উপজেলা বিআরডিপি হল রুম, বিশ্বনাথ, সিলেট। দুপুর ২টায় মাদকবিরোধী আলোচনা সভা ও সংবর্ধনায় যোগদান, স্থান: প্রীতিগঞ্জবাজার, বিশ্বনাথ, সিলেট।

বীর মুক্তিযোদ্ধা একুশে পদকপ্রাপ্ত শব্দশিল্পী ড. অরূপ রতন চৌধুরীর সিলেট সফর সফল ও স্বার্থক করতে মাদকদ্রব্য ও নেশা নিরোধ সংস্থা-মানস সিলেট সিলেট জেলার সভাপতি হেলাল আহমদ ও সাধারণ সম্পাদক মিহির মোহন বিশেষ ভাবে অনুরোধ জানিয়েছেন।

 

সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-১৫