সিলেটের জকিগঞ্জে লন্ডনের ক্রয়ডনের মেয়র ও জকিগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে’র সভাপতি শেরওয়ান চৌধুরীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

সম্প্রতি উপজেলার হায়দ্রাবন্দে ডা. মো. আব্দুল হান্নান ট্রাস্টের উদ্যোগে হান্নানিয়া হাফিজিয়া মাদ্রাসায় এ সংবর্ধনা প্রদান করা হয়।


ট্রাস্টের সভাপতি আলহাজ ডা. মো. আব্দুল হান্নানের সভাপতিত্বে ও মো. হুসাইন আহমদ তাপাদারের পরিচালনায় সংবর্ধিত অতিথির বক্তব্যে মেয়র শেরওয়ান চৌধুরী বলেন, মানবসেবায় নিজ নিজ অবস্থান থেকে আমাদের এগিয়ে আসতে হবে। যেমনি হান্নানিয়া ট্রাস্ট জকিগঞ্জের নিভৃত পল্লীতে কাজ করে যাচ্ছে।

এসময় আরো বক্তব্য রাখেন- জকিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র খলিল উদ্দিন, ক্রয়ডন মেয়রের কনসরট ও জকিগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের সাধারণ সম্পাদক আবুল হোসেন, জকিগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান আফতাব আহমদ, জকিগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের সহভাপতি ও ট্রাস্টের অন্যতম ব্যক্তিত্ব আব্দুল হালিম, জকিগঞ্জ ওয়েলফেয়ার ইউকের যুগ্ম সাধারণ সম্পাদক আখতারুজ্জামান, সমাজ কল্যাণ সম্পাদক মাওলানা ময়নুল হক চৌধুরী, সাংগঠনিক সম্পাদক কাজী খালেদ আহমদ, প্রচার সম্পাদক কামরুল ইসলাম শিপু, হান্নানিয়া হাফিজিয়া মাদ্রাসার পরিচালনা কমিটির সদস্য মোহাম্মদ মহসিন আহমদ প্রমুখ।

 

সিলেটভিউ২৪ডটকম/জুনেদ/এসডি-৩৯