সিলেট সদর উপজেলার বৃহত্তর টুকেরবাজার এলাকার বিশিষ্ট মুরব্বী, সিলেট জেলা অটোরিকশা শ্রমিক ইউনিয়ন-৭০৭ এর সাবেক সভাপতি ও সেক্রেটারি, টুকের বাজার নয়াগ্রাম পঞ্চায়েত কমিটির যুগ্ম আহবায়ক পীরপুর নিবাসী জালাল উদ্দীন বুধবার (২৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় সিলেট নগরীর একটি প্রাইভেট হাসপাতালে ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি...রাজিউন।
মৃত্যকালে তাঁর বয়স ছিল ৭৭ বছর। তিনি ছেলে, মেয়ে, ভাই, বোনসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। জালাল উদ্দীনের মৃত্যুর সংবাদ শুনে তাঁর বাড়িতে ছুটে যান সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদ, বিভিন্ন ইউনিয়নের সাবেক ও বর্তমান চেয়াম্যান, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, শ্রমিক নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষ।
বুধবার বাদ আছর টুকেরবাজার শাহী ঈদগাহ মাঠে হাজারো মানুষের অংশগ্রহণে মরহুমের জানাজা নামায অনুষ্ঠিত হয়। পরে পীরপুর জামে মসজিদ সংলগ্ন কবরস্থানে তাকে সমাহিত করা হয়।
জানাযা পূর্ববর্তী মরহুম জালাল উদ্দিনের স্মৃতি ও কর্মময় জীবন নিয়ে সংক্ষিপ্ত স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন সিলেট সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আশফাক আহমদ, সিলেট জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অধ্যক্ষ সুজাত আলী রফিক, সিলেট জেলা কর আইনজীবী সমিতির সভাপতি অধ্যাপক শফিকুর রহমান, সিলেট জেলা বিএনপি নেতা এ কে এম তারেক কালাম, সিলেট জেলা আওয়ামী লীগ নেতা ও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ নিজাম উদ্দিন, সিলেট সদর উপজেলা বিএনপির সভাপতি মো. আবুল কাশেম, সাবেক সাধারন সম্পাদক ফারুক আহমদ, সিলেট অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ মকসুদ, সিলেট জেলা ছাত্রদল সভাপতি আলতাফ হোসেন সুমন, সিলেট জেলা অটোরিকশা শ্রমিক ইউনিয়ন-৭০৭ এর সভাপতি জাকারিয়া আহমদ, মরহুমের ছোটভাই ও টুকেরবাজার ব্যাবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নেফাজ উদ্দীন, ছেলে জাবেদ হোসেন।
সিলেটভিউ২৪ডটকম/ প্রেবি/ শাদিআচৌ-০৪




