মৌলভীবাজারের কমলগঞ্জে ফুলবাড়ি চা-বাগান এলাকা থেকে বিপন্ন বনরুই উদ্ধার করা হয়েছে। বুধবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে বণ্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সহযোগিতায় ও স্ট্যান্ড ফর আওয়ার এনড্যাঞ্জারড ওয়াইল্ডলাইফ টিমের নেতৃত্বে বনরুইটি উদ্ধার করা হয়।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বিভাগীয় বন কর্মকর্তার নির্দেশনায় বণ্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সহযোগিতায় স্ট্যান্ড ফর আওয়ার এনড্যাঞ্জারড ওয়াইল্ডলাইফ টিমের সহকারী বন সংরক্ষক শ্যামল কুমার মিত্রের নেতৃত্বে ফুলবাড়ি চা বাগান থেকে বিপন্ন প্রজাতির বনরুই উদ্ধার হয়। উদ্ধারকৃত বনরুইটি লাউয়াছড়ার জানকিছড়া ওয়াইল্ডলাইফ রেসকিউ সেন্টারে বন বিভাগের নিবিড় পর্যবেক্ষনে রয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন লাউয়াছড়া রেঞ্জ কর্মকর্তা শহিদুল ইসলাম, লাউয়াছড়া বিট কর্মকর্তা মামুনুর রশিদ ও স্ট্যান্ড ফর আওয়ার এনড্যাঞ্জারড ওয়াইল্ডলাইফ এর সদস্যরা।
স্ট্যান্ড ফর আওয়ার এ স্ট্যান্ড ফর আওয়ার এনড্যাঞ্জারড ওয়াইল্ডলাইফ এর সমন্বয়ক সোহেল শ্যাম বলেন, বনরুইটি চা বাগানের লোকালয়ের পাশের একটি পাহাড়ি ছড়ায় ছিলো। সেখানে লোকজন প্রাণীটিকে অসুস্থ ভেবে বুধা বাউড়ির বাড়িতে নিয়ে রাখে। পরে বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল করিম চৌধুরীর নিকট খবর আসলে ক্রেতা সেজে বন বিভাগের লোকজন ঘটনাস্থলে গিয়ে প্রাণীটির খবর করা হয়। পরে বনবিভাগের লোকজন প্রাণিটি উদ্ধার করেন।
বন্যপ্রানী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের মৌলভীবাজার রেঞ্জ কর্মকর্তা শহিদুল ইসলাম বনরুই উদ্বারের বিষয়টি নিশ্চিত করে বলেন, বনরুইটি এখন মোটামুটি সুস্থ আছে। কয়েকদিন পর্যবেক্ষণের পর বনে বনরুইটি অবমুক্ত করা হবে।
সিলেটভিউ২৪ডটকম/জেএ/পিডি




