সিলেট মহানগর পুলিশের (এসএমপি) উদ্যোগে ও সিলেট সিটি করপোরেশনের (সিসিক) তত্ত্বাবধানে পরিবহন শ্রমিকদের করোনা প্রতিরোধী ভ্যাকসিন প্রদান করা হয়েছে।

বুধবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কদমতলী বাসস্ট্যান্ডে এক হাজার পরিবহন শ্রমিক ও তাদের পরিবারের সদস্যদের ভ্যাকসিন প্রদান করা হয়।


এ সময় উপস্থিত ছিলেন এসএমপির উপ পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. ফয়সল মাহমুদ, অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (ট্রাফিক) এ.বি.এম নায়হানুল বারী,  সহকারী কমিশনার (ট্রাফিক) আতাহারুল ইসলাম তালুকদার, টিআই সুমন জাহিদ লোভেল সহ ট্রাফিক বিভাগের অন্যান্য অফিসার ও ফোর্সবৃন্দ।

উক্ত টিকা কার্যক্রমে সার্বিক সহায়তা করেন সিলেট আন্তঃজেলা বাস শ্রামিক ইউনিয়নের সভাপতি মঈনুল ইসলাম ও সাধারণ সম্পাদক আব্দুল মঈন।

সিলেটভিউ২৪ডটকম/ ডেস্ক/ শাদিআচৌ-০৩