আগামী ২৬ ফেব্রুয়ারী দেশব্যাপি একযোগে এককোটি মানুষকে গণটিকা প্রদানের জন্য সচেতনতা ও উদ্বুদ্ধকরণের লক্ষে মৌলভীবাজারে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে জেলা কালেক্টরেট ভবনের সম্মুখে শোভাযাত্রা কার্যক্রমের উদ্বোধন করেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।


এসময় জনসাধারণকে টিকা দিতে উৎসাহিত করতে বক্তব্য রাখেন- মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, জেলা সিভিল সার্জন চৌধুরী জালালউদ্দিন মুর্শেদ, পৌর মেয়র ফজলুর রহমান।

মৌলভীবাজার পৌরসভার আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রাটি জেলা কালেক্টরেট ভবনের সম্মুখ থেকে শুরু হয়ে চৌমোহনা ও এসআর প্লাজা প্রদক্ষিণ করে পুনরায় কালেক্টরেট ভবনে এসে শেষ হয়।

এদিকে পৌরসভার উদ্যেগে গত তিনদিনে শহরের বিভিন্ন পয়েন্টে অস্থায়ী বুথ স্থাপন করে প্রায় ৪ হাজার মানুষকে প্রথম ডোজ টিকা প্রদান করা হয়। এছাড়া জানানো হয়, আগামী ২৬ ফেব্রুয়ারি প্রথম ডোজ টিকা দিতে কোন রেজিস্ট্রেশন করতে হবে না। শুধুমাত্র মোবাইল নম্বর ও নাম নিবন্ধন করেই টিকা দেওয়া যাবে। ওইদিন মৌলভীবাজার পৌরসভার আওতাধীন ৯টি ওয়ার্ডে এই টিকা কার্যক্রম সকাল থেকে শুরু হবে। এবিষয়ে গণমাধ্যমকর্মীসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করা হয়।

 

সিলেটভিউ২৪ডটকম/টিএফ/এসডি-০২