লিডিং ইউনিভার্সিটিতে নবনিযুক্ত শিক্ষকদের জন্য তিন দিনব্যাপী ফাউন্ডেশন ট্রেইনিং বৃহস্পতিবার সম্পন্ন হয়েছে।
লিডিং ইউনিভার্সিটির কোয়ালিটি এ্যাসিউরেন্স সেলের (আইকিউএসি) আয়োজনে এ ট্রেইনিং অনুষ্ঠিত হয়।
লিডিং ইউনিভার্সিটির কলা ও আধুনিক ভাষা অনুষদের ডিন এবং আইকিউএসির পরিচালক ড. মো. রেজাউল করিমের সভাপতিত্বে ট্রেইনিং সেশনের প্রথম দিনের টেকনিক্যাল সেশনে 'Pedagogy of Education for the 21st Century' বিষয়ে আলোচনা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. কাজী আজিজুল মাওলা। Service Rules নিয়ে আলোচনা করেন ট্রেজারার বনমালী ভৌমিক এবং 'Administrative Aspects and Office Management at Leading University' বিষয় উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মেজর (অব) মো শাহ আলম।
দ্বিতীয় দিনে টেকনিক্যাল সেশনে 'Guidelines, Preparing Tabulation and Result Proclamation' এর উপর পরীক্ষা নিয়ন্ত্রক ড. মোস্তাক আহমেদ, 'Admission and Registration Procedures and Payment System of Students' এর উপর ডেপুটি রেজিস্ট্রার (এডমিশন) মো. কাওসার হাওলাদার, 'Teaching Methods and Aids' বিষয়ে ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান মো. জাহাঙ্গীর আলম, 'Fiscal Management at Leading University' এর উপর সহকারি পরিচালক (অর্থ ও হিসাব ) মোহাম্মদ শহিদুল ইসলাম, 'Effective Classroom Management ' বিষয়ে ব্যবসায় প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ শাহানশাহ মোল্লা এবং 'Applications of Bloom's Taxonomy for Assessment and Evaluation ' বিষয়ে উপস্থাপন করেন ব্যবসায় প্রশান অনুষদের ডিন প্রফেসর ড. বশির আহমেদ ভুঁইয়া।
তৃতীয় দিনে ২৪ ফেব্রুয়ারি 'QA Issues at Program Level' বিষয়ে আইকিউএসির পরিচালক ড. মো. রেজাউল করিম এবং 'E-Learning and Virtual Tools' এর উপর উপস্থাপন করেন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক মো. সায়দুর রহমান কহিনুর।
উদ্বোধনী সেশনে উপাচার্য প্রফেসর ড. কাজী আজিজুল মাওলা নব নিযুক্ত শিক্ষকদেরকে স্বাগত জানিয়ে বলেন, বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্য হিসেবে প্রথমে বিশ্ববিদ্যালয়কে জানতে হবে। একাডেমিক এবং প্রশাসনিক নিয়ম মেনে চলতে হবে। পাঠদানের পাশাপাশি গবেষণা এবং নতুন জ্ঞান সৃষ্টি এবং তা শেয়ার করতে হবে। মনে রাখতে হবে শিক্ষকগণ শিক্ষার্থীদের রোল মডেল হিসেবে বিবেচিত হয়, সেজন্য শিক্ষকগণ ইথিক্যালী, সোস্যালী এবং একাডেমিক্যালী শিক্ষার্থীদেরকে সঠিক দিকনির্দেশনা প্রদান করবেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার বনমালী ভৌমিক, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. বিশির আহমেদ ভূইয়া, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. মাইমুল আহসান খান, রেজিস্ট্রার মেজর (অব) মো শাহ আলম এবং আইকিউএসি এর অতিরিক্ত পরিচালক এবং ফাউন্ডেশন ট্রেইনিং প্রোগ্রামের কোঅরডিনেটর ড. মোহাম্মদ শাহানশাহ মুল্লা। ট্রেইনিং প্রাপ্ত ইসলামিক স্টাডিজ বিভাগের নব নিযুক্ত প্রভাষক মো. মামুনুর রশিদ অনুভূতি ব্যক্ত করেন এবং এ ট্রেইনিং প্রদান করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।
এতে ভোট অব থ্যাংক্স প্রদান করেন লিডিং ইউনিভার্সিটির আইকিউএসির পরিচালক ড. মো. রেজাউল করিম।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-১৩




