ঢাকায় সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নাসরিন। তার নামে হঠাৎ করে সামাজিক মাধ্যমগুলোতে নানা রকম নোংরা তথ্য ছড়াচ্ছে। বিষয়টি মেনে নিতে না পেরে আত্মহত্যা করতে চেয়েছিলেন তিনি।

নাসরিন বলেন, আমি প্রায় ২৮ বছর হলো সিনেমা জগতে আছি। কেউ বলতে পারবে না। আমি কারো সঙ্গে খারাপ আচারণ করেছি। কিন্তু কয়েকদিন হলো আমাকে নিয়ে ফেসবুকে খারাপ নোংরা তথ্য ছাড়ানো হচ্ছে।


তিনি বলেন, বিষয়টি দেখে আমার খুব খারাপ লাগছে। কয়েক বার আত্মহত্যা করতে চেয়েছিলাম। অনেক কষ্ট আর সংগ্রাম করে। নিজেকে আমি আজ চলচ্চিত্রে এই অবস্থান তৈরি করেছি। চলচ্চিত্র জগতের যারাই আমাকে চেনেন তারা সবাই জানেন আমি কেমন মানুষ। আমার চরিত্রের বদনাম কেই দিতে পারবে না। কারো উপকার ছাড়া কখনই কারো ক্ষতি করার চেষ্টা করিনি। আমাকে তারা জানেন না বলেই আমাকে নিয়ে এমন নোংরামি করছেন।

এ ব্যাপারে আমার স্বামী মোস্তাফিজুর রহমান রিয়েল গত ১০ ফেব্রুয়ারি রামপুরা থানায় জিডি করেছেন। জিডি নম্বর ৫৩৯। আশা করছি আসল তথ্য কয়েক দিনের মধ্যে বের হয়ে যাবে।

জিডিতে রিয়েল উল্লেখ করেন, ৬ ফেব্রুয়ারি জীবনের গল্প কথা নামের ফেসবুক পেজে আমার স্ত্রী নাসরিন আক্তার (৪০), চলচ্চিত্র অভিনেত্রীর বিরুদ্ধে কে বা কাহারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভিডিও কন্টেন্ট বানিয়ে প্রচার করছে। যা আমার স্ত্রীর সম্মানহানী করছে এবং মানুসিকভাবে চরম বিব্রতকর অবস্থা সৃষ্টি করছে। যারা/যাদের দিয়ে ঐসব নোংরা কন্টেন্ট নির্মাণ করছে আমরা তাদেরকে কোনদিন দেখি নাই।

নাসরিন আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা বানোয়াট তথ্য ছড়িয়ে আমাকে সামাজিক, মানসিক, পারিবারিকভাবে হেয় প্রতিপন্ন করা হচ্ছে। দেশে আইন আছে, আমি আইনের দ্বারস্থ হয়েছি। নিশ্চয় তারা এর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবেন। না হলে আমার আত্মহত্যা করা ছাড়া আর উপায় থাকবে না। বলেই কান্নায় ভেঙ্গে পড়েন অভিনেত্রী।

নাসরিনের দাবি, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন বা ব্যক্তিগত কোন আক্রোশ থেকে আমাকে নিয়ে কে বা কাহারা নিম্নমানের পত্রিকা, ইউটিউব চ্যানেল এবং ফেসবুকের মাধ্যমে মিথ্যা, নোংরা, কুরুচিপূর্ণ তথ্য প্রচার করে মানসিক এবং সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছে। এ ব্যাপারে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করছি।

 

সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/এসডি-১০


সূত্র : জাগোনিউজ