নবীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে একদিনে এক কোটি কোভিড ভ্যাকসিন প্রদান কর্মসূচির উদ্বোধন করলেন হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ এমপি।

শনিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে ডা. আব্দুস সামাদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- হবিগঞ্জ ১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ এমপি।


এসময় তিনি বিভিন্ন টিকা কেন্দ্র পরিদর্শন করে সংশ্লিষ্ট সকলকে উৎসাহ প্রদান করে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখহাসিনা সরকারের পর্যাপ্ত টিকা মজুদ ও সরবরাহ রয়েছে। গণটিকা কার্যক্রম সফল করতে সবাই সহযোগিতা করতে হবে ।

এসময় আরো উপস্থিত ছিলেন- নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহি উদ্দিন, নবীগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. ডালিম আহমদ, পৌর স্বেচ্ছাসেবক লীগ নেতা ইকবাল আহমেদ বেলাল, দিপন ধরসহ আওয়ামী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা কর্মচারী, ডাক্তার, সেবিকাবৃন্দ।

 

সিলেটভিউ২৪ডটকম/জেএ/এসডি-১৩