সুনামগঞ্জের দোয়ারাবাজারে লাইসেন্সবিহীন ৫ স’মিল (করাত কল) মালিকের প্রত্যেককে ৮ হাজার টাকা করে নগদ ৪০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।

স’মিল মালিকরা হলেন- ইদ্রিস আলী, সফিকুল ইসলাম, আনোয়ার হোসেন, সিরাজ মিয়া ও আব্দুল আওয়াল।


শনিবার বিকালে উপজেলার বাংলাবাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নিবার্হী ম্যাজিষ্ট্রেট দেবাংশু কুমার সিংহ।

তাকে সহযোগিতা করেন ওসি দেবদুলাল ধরসহ দোয়ারাবাজার থানার পুলিশ সোর্স।

উপস্থিত ছিলেন- উপজেলা ফরেস্ট বিট অফিসার নিতিশ চক্রবর্তী।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নিবার্হী ম্যাজিষ্ট্রেট দেবাংশু কুমার সিংহ বলেন, অবৈধ করাত কলসহ সকল অনিয়মের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

 

সিলেটভিউ২৪ডটকম/টিআই/এসডি-৪২