গোলাপগঞ্জ উপজেলার বুধবারিবাজার ইউনিয়নের বাণীগাজি গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ ইউনিয়ন যুবলীগ নেতা আব্দুল হামিদ ও তার প্রতিবেশি আব্দুল ফয়েজ এর বাড়ী পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সহানুভূতি প্রকাশ করেছেন উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দে।
উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি লুৎফুর রহমান ও সাধারণ সম্পাদক রফিক আহমদ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ দুইটি পরিবারকে উপজেলা আওয়ামী লীগ এর পক্ষ থেকে নগদ অর্থ সহায়তা প্রদান করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ এর সহ সভাপতি মস্তাব উদ্দিন কামাল,তথ্য ও গবেষনা সম্পাদক ফরহাদ আহমদ,দফতর সম্পাদক নাজিমুল হক লস্কর, প্রচার ও প্রকাশনা সম্পাদক আলিম উদ্দিন বাবলু, সহ দফতর সম্পাদক হোসেন আহমদ বুধবারিবাজার ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মস্তাকুর রহমান, সাধারণ সম্পাদক আফতার হোসেন বাদেপাশা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি হাজী আব্দুল কাদির, আওয়ামী লীগ নেতা আব্দুল মুকিত, উপজেলা আওয়ামী লীগ এর কার্যকরি সদস্য রুহেল আহমদ রিপন,সেলিম উদ্দিন উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ফয়জুল ইসলাম ফয়ছল ইউনিয় আওয়ামী লীগ এর সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন, ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি হালিমুর রশিদ রাপু প্রমুখ।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/জিএসি-২৮




