পরিকল্পনামন্ত্রী বলেছেন, রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ বাংলাদেশের অর্থনীতিতে খুব প্রভাব ফেলার কথা নয়। কারণ ইউক্রেনের সাথে আমাদের খুব বেশি সরাসরি বাণিজ্য নেই। ইউরোপের সাথে আমাদের যে ব্যবসা বাণিজ্য রয়েছে সেগুলো এই যুদ্ধে ব্যহত হওয়ার আশঙ্কা নেই। রাশিয়ার সাথে আমাদের কিছু অর্থনৈতিক সম্পর্ক আছে।

 


তাদের সাথে আমাদের সবচেয়ে বড় ব্যবসা হলো রূপপুর পারমাণবিক বিদুৎ কেন্দ্র। এই প্রকল্পে তারা ঋণ দিয়েছে। এটি করোনাকালীন সময়েও বন্ধ হয়নি এখনো বন্ধ হবে না।

শনিবার দুপুরে সুনামগঞ্জ শহরের শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি।

ডা. মনোয়ার আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার আবু সাইদ, অবসর প্রাপ্ত সিভিল সার্জন ডা. আব্দুল হাকিম প্রমুখ।

সিলেটভিউ২৪ডটকম/ শাদিআচৌ-০৭