সিলেট-সুনামগঞ্জ সড়কে দিরাইগামী নূর নামের যাত্রীবাহী বাস সড়কে উল্টে অন্তত ১৫ জন যাত্রী আহত হয়েছে।

রবিবার ভোর সোয়া ৫টায় ছাতকে গোবিন্দগঞ্জ ট্রাফিক পয়েন্টে এলাকায় এ ঘটনা ঘ‌টে।


দুর্ঘটনার পর চালাক-হেলপার পালিয়ে গেলেও স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে হাসপাতা‌লে পাঠা‌নো হ‌য়ে‌ছে।

আহতদের মধ্যে অধিকাংশ নারী এবং পুরুষ যাত্রী ছি‌লো। তাদেরকে স্থানীয় কৈতক ও সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এদের মধ্যে গুরুতর আহত রয়েছেন একজন নারী। তবে আহতদের নাম টিকানা জানা সম্ভব হয়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে সুনামগঞ্জের দিরাইগামী যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-ব-১১-৬৬৩৯) ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ ট্রাফিক পয়েন্টে প্রবেশ করে। এ সময় সরু সড়কের মধ্যখানে আইলেনের উপর বাস উঠে গিয়ে সড়কেই উল্টে যায়। দূর্ঘটনার সময় প্রায় সকল যাত্রীরা ঘুমে ছিলেন।

নরসিংদি জেলা সদরের নগর বানিয়াদি আবদুল্লাহপুর এলাকার মৃত আবদুল হামিদের ছেলে আহত বাদল মিয়া (৪২) জানান, তিনি ওই গাড়ির যাত্রী ছিল। নরসিংদি থেকে গাড়িতে উঠেন। থ্রিপিছ কাপড়ের ব্যবসায়ী তিনি শান্তিগঞ্জে কাপড় নিয়ে যাচ্ছেন।

তিনি বলেন, গাড়িটি সিলেট শহরে প্রবেশের আগে চলন্ত অবস্থায় একটি শ্যামলী গাড়ির সাথে ধাক্কা লাগার সম্ভাবনা ছিল। এসময় চালকের চোখে ঘুম লক্ষ্য করা গেছে।

সুনামগঞ্জ বাস মালিক সমিতির ম্যানেজার জহির হোসাইন, শ্রমিক নেতা মিলন মিয়াসহ একাধিক প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটি দূর্ঘটনার পর তারা আহত যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ কাজে সহযোগিতা করেছে। এ খবর পেয়ে সড়কের জয়কলস হাইওয়ে থানার (ওসি) সালেহ আহমেদসহ একদল পুলিশ ঘটনাস্থলে আসেন। গাড়িটি সড়কে উল্টে থাকায় অপর লেনে ৫ ঘন্টা যান চলাচ‌ল বন্ধ র‌য়ে‌ছে। দ্রুত বাসটি অপসারণ করা না হলে সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হবে।

এব্যাপারে হাইওয়ে পুলিশের ওসি সালেহ আহমদ এ ঘটনার সত্যতা নি‌শ্চিত ক‌রে বলেন, চালক ঘুমে ছিলো এজন্য এ দূর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। দূর্ঘটনা কবলিত গাড়িটি সকাল ১০টায় সময় সড়ক থে‌কে সরিয়ে নেয়ার হ‌য়ে‌ছে।

 

সিলেটভিউ২৪ডটকম/এসএনএ/এমএ/এসডি-০২