সিলেট জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য আলী আহমদ আলমের পিতা নগরীর হযরত শাহজালাল (র.) দরগাহ বাজারের ব্যবসায়ী সিরাজুল ইসলামের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা জায়গীরদার।

মরহুমের মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।


এক শোক বার্তায় তিনি বলেন, যুবদল নেতা আলী আহমদ আলমের গর্বিত পিতা সিরাজুল ইসলাম এলাকার প্রবীণ মুরব্বী হিসেবে সকলের কাছে ছিলেন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব।

পরোপকারী ও পরহেযগার ব্যক্তি হিসেবে তিনি সদা মানুষের কল্যানে কাজ করেছেন। তার মৃত্যুতে আমরা একজন প্রবীণ অভিভাবককে হারালাম। আল্লাহ তাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন ও পরিবারবর্গকে এই শোক সইবার শক্তি দিন।

 

সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-২৭