ছবিঃ সংগৃহীত ছবি।
সিলেট-ঢাকা মহাসড়কে একটি চলন্ত যাত্রীবাহী বাস লক্ষ্য করে পরপর ককটেল ও পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এতে বাসের সামনের কাঁচে আগুন ধরে গেলে চালক তাৎক্ষণিক বাস থামালে এলাকাবাসী আগুন নিভিয়ে ফেলায় বড় ধরনের দুর্ঘটনা রক্ষা পেয়েছে যাত্রীরা।
বুধবার (১৮ নভেম্বর) রাত ১১টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের ভৈরবের জগন্নাথপুর বেণী বাজার মোড়ে যাতায়াত পরিবহনের একটি বাসে এ হামলার ঘটনা ঘটে।
জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা বাসটি ভৈরবের জগন্নাথপুর এলাকায় পৌঁছালে দুটি মোটরসাইকেলে করে আসা একদল দুর্বৃত্ত গাড়িটি লক্ষ্য করে পরপর দুটি বোমা ছুড়ে মারে। মুহূর্তেই বাসের সামনের গ্লাসে আগুন ধরে যায়। তখন দ্রুত গতি নিয়ন্ত্রণ করে গাড়ি থামালে স্থানীয়দের সহায়তায় আগুন নেভানো হয়। বাসে যাত্রী সংখ্যা কম থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি, তবে যাত্রী ও এলাকাবাসীর মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মাহবুুবুর রহমান। তবে তিনি এই ঘটনাটি সম্পর্কে কোন বক্তব্য দিতে রাজি হয়নি।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/আশিক-০৮




