সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের চারিগ্রাম উচ্চ বিদ্যালয়ে অফিস কক্ষের তালা ভেঙ্গে চুরি সংগঠিত হয়েছে।
রোববার (২৭ ফেব্রুয়ারি) দিবাগত রাতে এ ঘটনায় বিদ্যালয়ের গুরুত্বপূর্ণ কাগজপত্রসহ প্রায় লক্ষাধিক টাকার মালামাল চুরি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
এদিকে চুরির ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, শিক্ষকরা সোমবার (২৮ ফেব্রুয়ারি) সকালে বিদ্যালয়ে এসে দেখতে পান অফিস কক্ষের তালা ও অফিসের ভেতরে থাকা আলমিরা ভাঙ্গা এবং অফিসে থাকা ১টি ল্যাপটপ, ১টি কম্পিউটার, ১টি মনিটর, ১টি প্রিন্টার যথাস্থানে নেই। আলমিরা ভেঙ্গে চোরের দল নগদ ৫ হাজার টাকা, বিদ্যালয়ের স্বীকৃতি সংক্রান্ত কাগজপত্র, কমিটি অনুমোদনের কাগজপত্রসহ জরুরী কাগজপত্র ও গুরুত্বপূর্ণ ফাইলগুলো চুরি হয়ে গেছে। চুরির ঘটনায় বিদ্যালয়ের লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
এব্যাপারে বিশ্বনাথ থানার এসআই অলক দাশ বলেন, তদন্ত সাপেক্ষে এব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
সিলেটভিউ২৪ডটকম/পিবিএ/এসডি-২৯




