বিএনপির কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে সিলেট জেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ কর্মসূচীর আয়োজন করা হয়েছে।
উক্ত বিক্ষোভ কর্মসূচী আজ (বুধবার) বেলা ৩টায় নগরীর ঐতিহাসিক রেজিষ্ঠারী মাঠে অনুষ্ঠিত হবে।
এতে বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন।
যথা সময়ে উপস্থিত হয়ে বিক্ষোভ কর্মসূচীকে সফলের জন্য জেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের সিলেটবাসীর প্রতি আহবান জানিয়েছেন সিলেট জেলা বিএনপির আহবায়ক কামরুল হুদা জায়গীরদার।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-১৪




