রাজা জি. সি হাই স্কুল ১৯৯০ সনের এস.এস.সি ব্যাচ’র প্রাক্তন ছাত্রদের পূনর্মিলনী ও সাংস্কুতিক অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যা ৭ টায় সিলেট নগরীর জেলরোডস্থ একটি হোটেলের হলরুমে বন্ধুদের এক মিলন মেলা অনুষ্ঠিত হয়।
সিলেট জালালাবাদ সমিতির ভাইস প্রেসিডেন্ট, বেলজিয়াম বি হ্যাপি গ্রæপের উপদেষ্টা ও বেলজিয়াম বিএনপির ভাইস-প্রেসিডেন্ট হেলাল আহমদ ও এস.এস.সি ১৯৯০ ব্যাচ, রাজা জি. সি হাই স্কুল’র আয়োজনে এতে বক্তব্য রাখেন- রাজা জি. সি হাই স্কুল’র এস.এস.সি ১৯৯০ ব্যাচ’র প্রাক্তন ছাত্ররা। নেচে-গেয়ে প্রায় ৫৫ জন প্রাক্তন ছাত্র পূনর্মিলনী ও সাংস্কুতিক অনুষ্ঠানটি উদযাপন করেন। এসময় বন্ধুদের এক মিলন মেলায় অনুষ্ঠানটি পরিপূর্ণতা পায়।
‘৯০ ব্যাচ-এর বন্ধু মহলের প্রাক্তন ছাত্ররা তাদের ফেলা আসা দিনগুলোর কথা স্মরণচারণ করে বলেন- আজকের এই সুন্দর দিনে তোমাদের সবাইকে কাছে পেয়ে সত্যিই মনটা আমাদের ভরে গেছে। সময়ের স্রোতে আমরা অনেকেই ব্যস্ত হয়ে পড়েছি, কেউ নিজ জেলায়, কেউবা দেশের বাইরে। তবুও বন্ধুত্বের টানে আজ আমরা এক ছাদের নিচেÑএকই প্রাণে, একই আনন্দে। স্কুল জীবনের সেই সোনালি দিনগুলোর কথা মনে পড়লেই আজও চোখে ভেসে ওঠে ক্লাসরুমের দুষ্টুমি, পরীক্ষার আগের রাতের টেনশন, আর প্রিয় শিক্ষকদের স্নেহময় শাসন। আজ হয়তো আমাদের চুলে পাক ধরেছে, দায়িত্ব বেড়েছে, কিন্তু মনের ভেতর সেই পুরোনো কিশোর-কিশোরী বন্ধুটিই বেঁচে আছে।
যে বন্ধুরা আজ নানা কারণে আসতে পারেনি, তাদেরও আমরা মিস করছি। আর যে বন্ধুরা আজ না ফেরার দেশে চলে গেছে, তাদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করছি। আজকের এই মিলন মেলা শুধু আড্ডা আর স্মৃতিচারণের মধ্যে সীমাবদ্ধ না থাকুক। আমরা যেন একে অপরের সুখ-দুঃখে, বিপদে-আপদে সবসময় পাশে থাকতে পারিÑএই হোক আমাদের অঙ্গীকার।
আয়োজক কমিটিকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি আয়োজন উপহার দেওয়ার জন্য। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আর বন্ধুত্বের এই বাঁধন অটুট থাকুক আজীবন।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-১২




