সিলেট'র জৈন্তাপুর উপজেলায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ও স্বাধীনতার মাস বরণে উপজেলা প্রশাসনের আয়োজনে আনন্দ এক শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় জৈন্তাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও স্বাধীনতার মাস বরণে আনন্দ শোভাযাত্রা বের করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ ও উপজেলা নির্বাহী অফিসার আল-বশিরুল ইসলাম, সহকারি কমিশনার (ভূমি) রিপামনি দেবী, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি নূরুল ইসলাম।


এসময় আরোও উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বশির উদ্দিন, ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান, বাহারুল আলম বাহার, মো. সুলতান করিম, বীর মুক্তিযোদ্ধা যাদবময় বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, উপজেলা যুবলীগের আহবায়ক আনোয়ার হোসেন, যুগ্ম-আহবায়ক শাহীনুর রহমান, শাহীন আহমদ প্রমুখ।

 

সিলেটভিউ২৪ডটকম/এমএইচ/এসডি-১৭