সিলেটের জৈন্তাপুর উপজেলায় জাতীয় বীমা দিবস উপলক্ষ্যে র্যালি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১ মার্চ) সকাল ১২টায় বিভিন্ন ইন্সুরেন্স কোম্পানীর সহযোগিতায় জাতীয় বীমা দিবস উপলক্ষে জৈন্তাপুর উপজেলা পরিষদের সম্মুখ হতে একটি র্যালী বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক পদক্ষিন শেষ উপজেলা পরিষদ প্রাঙ্গনে গিয়ে শেষ হয়।
র্যালীতে অংশ গ্রহণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ ও উপজেলা নির্বাহী অফিসার আল-বশিরুল ইসলাম, সহকারি কমিশনার (ভূমি) রিপামনি দেবী, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি নূরুল ইসলাম।
এসময় আরোও উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বশির উদ্দিন, ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান, বাহারুল আলম বাহার, মো. সুলতান করিম, বীর মুক্তিযোদ্ধা যাদবময় বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, উপজেলা যুবলীগের আহবায়ক আনোয়ার হোসেন, যুগ্ম-আহবায়ক শাহীনুর রহমান, শাহীন আহমদ প্রমুখ।
সিলেটভিউ২৪ডটকম/এমএইচ/এসডি-২২




