গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের প্রয়াত সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান এড ইকবাল আহমদ চৌধুরী স্মরণে শোক সভা অনুষ্ঠিত হবে।

৪মার্চ বিকেল ৩টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে এ শোক সভা অনুষ্টিত হবে।


উক্ত শোক সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন- বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক শিক্ষা মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি।

উক্ত শোক সভায় আওয়ামী লীগ, অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের জনসাধারণেরকে উপস্থিত থাকার জন্য উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি লুৎফুর রহমান ও সাধারণ সম্পাদক রফিক আহমদ অনুরোধ জানিয়েছে।

 

সিলেটভিউ২৪ডটকম/এএইচএ/এসডি-২৮