পর্যটক উন্নয়ন কমিটিতে ‘ইচ্ছে ঘুড়ি ট্রাভেল’র প্রতিষ্ঠাতা তাওহীদ ইসলামকে হবিগঞ্জ জেলা কমিটিতে সদস্য নির্বাচিত করায় মাধবপুরে ইউএনও এর সাথে শুভেচ্ছা বিনিময়।

মঙ্গলবার (১ মার্চ) দুপুর ১২টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মঈনুল ইসলামের কার্যালয়ে ‘ইচ্ছে ঘুড়ি ট্রাভেল’র প্রতিষ্ঠাতা তাওহীদ ইসলাম শুভেচ্ছা বিনিময় করেন।


উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম বলেন, জেলার পর্যটক উন্নয়ন কমিটিতে মাধবপুরের ইচ্ছে ঘুড়ি ট্রাভেলের প্রতিষ্ঠাতা তাওহীদ ইসলাম কে সদস্য পদে নির্বাচন করা হয়েছে। তাওহীদ এর পরিচালনায় সুনামের সাথে কাজ করে যাচ্ছে এই প্রতিষ্ঠানটি।

এসময় উপস্থিত ছিলেন- থানা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাব্বির হাসান আকাশ, সাংবাদিক শেখ জাহান রনি, মোঃ জাকির হোসেন, বোরহানউদ্দিন খান রুবেল, বোরহান মিয়া, মিলাদ ভূইয়া প্রমুখ।


সিলেটভিউ২৪ডটকম/এসসি/এসডি-৩৮