সিলেটের ১৮নং ওয়ার্ড আওয়ামী লীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১ মার্চ) রাতে ঝরণারপারস্থ ১নং বাসায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
আকবর হোসেন সেলিমের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাছুম খান এর পরিচালনায় উপস্থিত ছিলেন- সহ সভাপতি সাজওয়ান আহমদ, রফিকুল হক, চন্দন দাস, যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম আলকাছ, আখতার হোসেন রুবেল, আবু জুবায়দার রাসেল, আব্দুল কাইয়ুম বিলু, অলী আহমদ, হরিপদ দাস প্রমুখ।
মতবিনিয় সভায় ১৮ নং ওয়ার্ডে দুটি ইউনিট কমিটি গঠনের লক্ষে আলোচনা করা হয় এবং আগামী দিনে ১৮ নং ওয়ার্ডের আওয়ামী লীগের সকল কার্যক্রম সুন্দরভাবে কাজ করতে সকলের প্রতি আহবান জানান।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-২৪




