কুলাউড়া উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে জাতীয় ভোটার দিবস উদযাপন করা হয়েছে।
বুধবার (২ মার্চ) দিবসের কর্মসূচিতে র্যালি ছাড়াও বীর মুক্তিযোদ্ধাদের জন্য অফিসে একটি সংরক্ষিত ভিআইপি চেয়ারের উদ্বোধন করা হয়েছে।
কুলাউড়া ইউএনও এটিএম ফরহাদ চৌধুরীর নেতৃত্বে ও উপজেলা নির্বাচন অফিসার মো. আহসান ইকবাল এর পরিচালনায় দিবসের শুরুতে ‘‘মুজিব বর্ষের অঙ্গীকার, রক্ষা করব ভোটাধিকার’’ বিষয়ক র্যালিতে অংশ নেন উপজেলার বিভিন্ন দপ্তর প্রধান, বীর মুক্তিযোদ্ধা রজব আলী, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেহা ফেরদৌস চৌধুরী পপি, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, জয়চন্ডী ইউপি চেয়ারম্যান আব্দুর রব মাহবুব, সাংবাদিক আজিজুল ইসলাম, মইনুল হক পবন, সাইদুল ইসলাম সিপন, তাজুল ইসলাম, মাহফুজুর রহমান, এস আলম সুমন, শিক্ষকবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, স্কাউটস সদস্য ও উপজেলার বিভিন্ন ইউনিয়ন হতে আগত সেবা গ্রহীতাসহ ভোটারগণ।
র্যালি শেষে উপজেলা নির্বাচন অফিসারের কক্ষে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের জন্য একটি সংরক্ষিত ভিআইপি চেয়ার বীর মুক্তিযোদ্ধা রজব আলীর মাধ্যমে উদ্বোধন করা হয়।
উপজেলা নির্বাচন অফিসার মো. আহসান ইকবাল জানান, জাতীয় ভোটার দিবস উপলক্ষে কুলাউড়া নির্বাচন অফিসকে বর্ণিল সাজে সজ্জিত করা হয়েছে।
এছাড়া উপজেলা নির্বাচন অফিসারের সু-দক্ষ নেতৃত্বে অফিসের স্টাফদের নিয়ে রাখা হয়েছে এনআইডি ওয়ান স্টপ সেবা কার্যক্রম, ১ মার্চ থেকে নতুন ভোটার অর্ন্তভূক্তিকরণ, স্থানান্তর, সংশোধন, স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণসহ সকল সেবা।
সিলেটভিউ২৪ডটকম/এসআরএসি/এসডি-৩০




