মৌলভীবাজারের কমলগঞ্জে ‘মুজিববর্ষে অঙ্গীকার, রক্ষা করবো ভোটাধিকার’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে র‌্যালি, আলোচনা সভা মধ্যেদিয়ে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে।

বুধবার সকাল সাড়ে ১০টায় উপজেলা নির্বাচন কার্যালয় এ ভোটার দিবস পালিত হয়।


এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.আশেকুল হক, নির্বাচন কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম তালুকদার, পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিছ বেগম, সরকারি কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, সেবাপ্রার্থীসহ নির্বাচন অফিসের সকল পর্যায়ের কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

নতুন ভোটার অন্তর্ভুক্তি, স্থানান্তর, হারানো ও সংশোধনসহ নানা কর্মস‚চির মধ্য দিয়ে এ ভোটার দিবস পালিত হয়েছে।

 

সিলেটভিউ২৪ডটকম/জেএ/এসডি-৩৮