ছবি: সিলেট ভিউ।

সিলেটের গোলাপগঞ্জে ৬০ পিস ইয়াবাবড়ি ও মাদক বিক্রির নগদ ২২ হাজার ৩শ’ টাকাসহ রাসেল আহমদ (২৫) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (২২ নভেম্বর) বিকেলে পৌর এলাকার রণকেলী উত্তর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। 

 


গ্রেফতার রাসেল আহমদ উপজেলার রণকেলী গ্রামের নানু মিয়ার ছেলে।

 

পুলিশ জানায়, এ সময় তার কাছ থেকে ৬০ পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ২৪ হাজার টাকা। পাশাপাশি মাদক বিক্রির নগদ ২২ হাজার ৩০০ টাকাও জব্দ করে পুলিশ।

 

গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছবেদ আলী জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবা ও নগদ টাকাসহ রাসেল আহমদকে গ্রেফতার করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

 


সিলেটভিউ২৪ডটকম/ হারিছ/ এহিয়া-০৯