ছবি: সংগৃহীত


সিলেটের গোয়াইনঘাটে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে তিনজনকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট)। তাঁদের মধ্যে দুজনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। অপর একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
 

রবিবার (২২ নভেম্বর) বিকেল সাড়ে ৩টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত গোয়াইনঘাটের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করে সিলেট জেলা প্রশাসন। 


 


অভিযানে ১৭টি লিস্টার মেশিন ও তিনটি জেনারেটর ধ্বংস করা হয়। এ ছাড়া বালুভর্তি দুটি বাল্কহেডের ইঞ্জিন বিকল করে দেওয়া হয়।
 

আটক তিনজনের মধ্যে একজনকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে, ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। বাকি দুজনের কাছ থেকে ভবিষ্যতে এ ধরনের কাজ না করার মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। 
 

সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহিম ইবনে ইদ্রিছের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এতে সহযোগিতা করে গোয়াইনঘাট থানা পুলিশ।

প্রশাসন জানায়, গোয়াইনঘাটের পরিবেশ ও প্রতিবেশ সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

 

সিলেটভিউ২৪ডটকম/মআস-০৯