সিলেট-২ আসনের সংসদ সদস্য ও গণফোরামের নির্বাহী সভাপতি মোকাব্বির খান বলেছেন, সুশিক্ষায় শিক্ষিত ব্যক্তিরা সমাজের অবহেলিত-বঞ্চিত মানুষের কাঙ্খিত উন্নয়নের সঠিক বাস্তবায়ন করে সমাজে পরিবর্তন আনেন। সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করতে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদের পালন করতে হবে গূরুত্বপূর্ণ ভূমিকা। আর শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ সুষ্ট রাখার জন্য এলাকাবাসীকেও সচেতনতার সাথে দায়িত্ব পালন করতে হবে।
তিনি বুধবার সকালে সিলেটের বিশ্বনাথে খাজাঞ্চী ইউনিয়নের ‘পূর্ব বন্ধুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৮৩ লাখ ১৫ হাজার টাকা ব্যয়ে এলজিইডি’র বাস্তবায়নে নব-নির্মিত দ্বিতল ভবনের উদ্বোধন ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথাগুলো বলেন।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন বিদ্যালয়ের শিক্ষার্থী নাসির উদ্দিন ও স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বীথি রাণী তালুকদার।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ডা. গিয়াস উদ্দিন সোহাগের সভাপতিত্বে ও সংগঠক রফিক আহমদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলার খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান আরশ আলী গণি, মেম্বার হবিবুল ইসলাম, বাঁচাও হাওর আন্দোলনের আহবায়ক সাজিদুর রহমান সোহেল, বিদ্যালয় পরিচালনা কমিটির ভূমিদাতা সদস্য মানিক মিয়া।
অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন- এলাকার প্রবীণ মুরব্বী আব্দুল করিম, মতছিন আলী, আব্দুল খালিক, ইন্তাজ আলী, আজফর আলী, শিক্ষানুরাগী হাবিবুর রহমান, সমাজ সেবক আবু সাঈদ, যুক্তরাজ্য প্রবাসী সিরাজুল ইসলাম, খাজাঞ্চী একাডেমীর পরিচালনা কমিটির সদস্য মোস্তাক আহমদ মোস্তফা, পূর্ব বন্ধুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বদরুল হোসেন, মোস্তাফিজুর রহমান, রীনা রাণী তালুকদার, উপজেলা যুবলীগ নেতা শাহ আলম খোকন প্রমুখ ব্যক্তিবর্গ।
সিলেটভিউ২৪ডটকম/পিবিএ/এসডি-৪৪




