রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে তারা ইউক্রেনের গুরুত্বপূর্ণ শহর খেরসন দখল করেছে। শহরটির নিয়ন্ত্রণ এখন তাদের হাতে।

৩০ লাখ মানুষের এ শহরটি রাশিয়ার জন্য অনেক বড় জয় হিসেবে অভিহিত করেছে গণমাধ্যম বিবিসি। যদিও বিবিসি নিশ্চিত করতে পারেনি রাশিয়া কি সত্যি সত্যি খেরসেনর দখল নিতে পেরেছে কি-না।


এটি রাশিয়ার জন্য বড় জয় কারণ এখন এখানে অস্থায়ী সামরিক ঘাঁটি বানিয়ে ইউক্রেনের আরও ভেতরের দিকে যেতে পারবে তারা। তাছাড়া বন্দর শহর ওডেসার নিয়ন্ত্রণও থাকবে রাশিয়ার হাতে। এ দুটি শহর ব্যবহার করে রাশিয়া তাদের লক্ষ্য অর্জন করতে পারবে।

তাছাড়া খেরসন হলো বড় বাণিজ্যিক ও সমূদ্রঘেষা শহর। এটির নিয়ন্ত্রণ হারানো মানে ইউক্রেনের জন্য অনেক বড় ক্ষতি। এখন ইউক্রেনের পূর্ব থেকে পশ্চিম দিকে সৈন্যদের নতুন সামরিক সরঞ্জাম পৌছে দিতে বেগ পেতে হবে দেশটিকে।


খেরসনে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা মানে ইউক্রেনের পানি সরবরাহ ব্যবস্থার উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা।

২০১৪ সালে রাশিয়া যখন ক্রিমিয়াকে ইউক্রেনের কাছ থেকে বিচ্ছিন্ন করে দেয় তখন ইউক্রেন উত্তর ক্রিমিয়া খালে বাঁধ নির্মাণ করে।

এরফলে ক্রিমিয়ার সুপেয় পানির অভাব দেখা দেয়।

ইউক্রেনে হামলা করার পর রাশিয়ার অন্যতম বড় লক্ষ্য ছিল ক্রিমিয়া খালের উপর দেওয়া বাঁধ গুড়িয়ে দেওয়া ও ক্রিমিয়ায় সুপেয় পানির সরবরাহ নিশ্চিত করা।


সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/জিএসি-০৬


সূত্র : বিবিসি