সংগৃহীত
রাজধানীর খিলগাঁও এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রমনা থানার সহসভাপতি তামজীদ হাসানকে (২৪) গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) খিলগাঁও থানার পুলিশ।
ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে খিলগাঁও থানার একটি দল বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। তামজীদ হাসান নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের রমনা থানার সাবেক সাংগঠনিক সম্পাদকa ও বর্তমান সহসভাপতি।
তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানিয়েছে পুলিশ।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/ইকে-০৪




