‘যত্নের সাথে শুনুন, জীবনভর শুনুন’ প্রতিপাদ্যকে সামনে রেখে সিওমেক-এ উদযাপিত হলো ‘বিশ্ব শ্রবণ দিবস’। ৩রা মার্চ দিবসটি উপলক্ষে নানা কর্মসূচি পালন করা হয়।

সিলেট ওসমানী মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. ময়নুল হক, সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রি.জেনারেল ডা.মাহবুবুর রহমান ভুঁইয়া, নাক-কান-গলা ও হেড-নেক সার্জারিসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও অন্যান্য চিকিৎসকবৃন্দের অংশগ্রহনে র‍্যালির মাধ্যমে দিবসটির কর্মসূচি শুরু হয়।


র‍্যালি শেষে 'effects of loud sound on hearing' শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়ঃ সেমিনারে প্রধান অতিথি ছিলেন কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. শিশির রঞ্জন চক্রবর্তী।

ইএনটি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মনি লাল আইচের সভাপতিত্বে সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক ডা.নূরুল হুদা নাঈম। বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করেন সহকারী অধ্যাপক ডা. কৃষ্ণ কান্ত ভৌমিক। সেমিনার সঞ্চালনায় ছিলেন ডা. অরুপ রাউৎ।

 

 

সিলেটভিউ২৪ডটকম/এসসি/এসডি-৩৬