সাম্প্রতিক সময়ে সিলেট নগরীর জিন্দাবাজারস্থ হক সুপার মার্কেটে অবস্থিত আমিন রহমান ট্রেভেলস্ নামক প্রতিষ্ঠানের সত্ত্বাধিকারী আমিন রহমান রোমানিয়াসহ ইউরোপের বিভিন্ন দেশে লোক পাঠানোর নামে লোকজনের কাছ থেকে টাকা নিয়ে প্রতারণা করেছে যার প্রেক্ষিতে ভুক্তভোগীরা অভিযোগ দায়ের করেন।

এর প্রেক্ষিতে এসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ (আটাব) সিলেট অঞ্চলের পক্ষ থেকে আমাদের বক্তব্য হলো, ‍“আমিন রহমান ট্রেভেলস্ নামক কথিত প্রতিষ্ঠানটি সিলেট অঞ্চলের আটাব এর সদস্যভুক্ত নয় কিংবা কখনও সদস্য ছিল না। আমাদের জানা মতে, তাদের ট্রেভেল এজেন্সী হিসাবে কার্য পরিচালনার জন্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের কোন প্রকার নিবন্ধন কিংবা লাইসেন্স নেই। আমিন ট্রেভেলস এর বিদেশে অবৈধ ভাবে লোক পাঠানোর এ যাবতীয় কার্যক্রম এর বিষয়েও আটাব এর কোন প্রকার দায়বদ্ধতা নেই।


আটাবের পক্ষ থেকে প্রতিষ্ঠানের দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট আইন-শৃঙ্খলা বাহিনীর নিকট সহযোগিতা কামনা করেছেন তারা।


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-৩৭