সিলেট-৩ আসনের এমপি, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হাবিবুর রহমান হাবিব বলেছেন, সরকার গ্রামীণ জনগণের যাতায়াত ব্যবস্থা সহজতর করতে সড়ক নির্মাণের পাশাপাশি ব্রিজ, কালভার্ট নির্মাণ করছে। ফলে গ্রামীণ জনগণ সহজ ভাবে উপজেলা সদর ও জেলা শহরে যাতায়াত করতে পারছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর প্রতিটি এলাকাকে বিভিন্ন সুযোগ সুবিধার মাধ্যমে গ্রামকে শহর করতে বিভিন্ন প্রকল্প চালু করেছে। প্রধানমন্ত্রীর এই উদ্যোগ বাস্তবায়নের ফলে গ্রাম শহরে পরিণত হবে। উন্নয়নের ও অগ্রতির স্বার্থে সকলকে আন্তরিকতার সাথে কাজ করার আহবান জানান। তিনি স্থানীয় বিভিন্ন সমস্যার সম্পর্কে অবহিত হন এবং যথাযথ ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন।
এমপি হাবিবুর রহমান হাবিব বৃহস্পতিবার বিকালে বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের জামালপুর-খালোমুখবাজার সড়কের বড়ভাগা নদীর উপর সাড়ে ৫ কোটি টাকা ব্যয়ে সেতু নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
দেওয়ানবাজার ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল মালিক এর সভাপতিত্বে ও আওয়ামীলীগ নেতা শিমরান আহমদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাকুর রহমান মফুর, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাইফুল আলম, বালাগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বোয়ালজুড় ইউপি’র চেয়ারম্যান আনহার মিয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শামসুদ্দিন শামস।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ভারপ্রাপ্ত প্রকৌশলী এস.এম আব্দুল্লাহ আল মামুন, বালাগঞ্জ থানার ওসি নাজমুল হোসেন, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি কাজল লস্কর, আওয়ামীলীগ নেতা দুদু মিয়া, আব্দুল জলিল, ময়নুল ইসলাম ছালেহ, সউল এ মোমিন, জেলা কৃষকলীগের যুগ্ম সম্পাদক জায়েদ আলী, উপজেলা যুবলীগ সভাপতি রফিকুল আলম, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি শাহীন আলী, যুবলীগ নেতা বদরুল ইসলাম তুহিন প্রমুখ।
এর আগে এমপি হাবিবুর রহমান সিলেট-সুলতানপুর সড়কের মোরারবাজারে ড্রেন নির্মাণ কাজ পরিদর্শন করেন।
সিলেটভিউ২৪ডটকম/ প্রেবি/ শাদিআচৌ-০২




