যুক্তরাজ্যের টাওয়ার হেমলেটস কাউন্সিল থেকে সিভিক এ্যাওয়ার্ড পেয়েছেন বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব আবুল হোসেইন। সমাজসেবা ও  সংগঠক হিসেবে তিনি এই এ্যাওয়ার্ড লাভ করন।
 
এদিকে সংগঠক আবুল হোসেইন এ এ্যাওয়ার্ড লাভ করায় তাঁর কর্মস্থল ‘আপাসনে’ সহকর্মীদের ভালোবাসায় সিক্ত হয়েছেন।     
 
সম্প্রতি ‘আপাসন’ কার্যালয়ে তাঁকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করা হয়। এসময় এই আনন্দ ভাগাভাগি করতে একে অপরকে মিষ্টিমুখ করান।

আপাসন কার্যালয়ে ফুলেল শুভেচ্ছা ও মিষ্টিমুখের সময় উপস্থিত ছিলেন- ক্রয়ডনের মেয়র শেরওয়ান চৌধুরী, টাওয়ার হেমলেটসের সাবেক স্পিকার আয়াছ মিয়া, কমিউনিটি লিডার নাজমুল হক, মাহমুদ হাসান এমবিই, আপাসনের স্থাফদের মধ্যে শুয়াইব আহমদ, সৈয়দ জাফর, মতিউর রহমান প্রমুখ।


উল্লেখ্য, সংগঠক আবুল হোসেইন জকিগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে এর সাধারণ সম্পাদকের দায়িত্ব পালনের পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠনের সম্পৃক্ত রয়েছেন।
 
সিলেটভিউ২৪ডটকম/জুনেদ/শাদিআচৌ-২০